
স্টাফ রিপোর্টার ঢাকা। দৈনিক ৩৬জুলাই
২৮ সেপ্টেম্বর ২০২৫
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সহকারী অ্যাটর্নি জেনারেল এডভোকেট এবিএম ইব্রাহিম খলিলের ওপর হামলার ঘটনায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২৭ সেপ্টেম্বর দুপুরে দুর্গাপূজা উপলক্ষে অনুদান দিতে বোরহানউদ্দিন পশ্চিম বাজার কেন্দ্রীয় মন্দিরে গেলে কয়েকজন দুর্বৃত্ত ইব্রাহিম খলিলের গাড়ি লক্ষ্য করে ডিম ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে গাড়ির সামনের ও পিছনের কাঁচ ভেঙে যায়। এ সময় হামলাকারীরা তাকে ও তার সমর্থকদেরও মারধর করে।
ঘটনার পর ভুক্তভোগী আইনজীবী বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের করেন। মামলাটি নং-২৩, জিআর-২০০/২৫, যেখানে দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়।
পরে পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযানে এজাহারনামীয় আসামি মো. পারভেজ ওরফে রায়হান (৩৩), পিতা মো. মোস্তফা ওরফে কুদ্দুস মাস্টার, সাং-দরুন, ৪নং ওয়ার্ড, সাচড়া ইউনিয়নকে গ্রেফতার করে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।