
ভোলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভাতিজা এবং দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মালিবাগ এলাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি) এর একটি দল তাকে গ্রেপ্তার করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, স্বপনের বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে—
ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত স্বপনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।