মোঃ মামুন হাওলাদার শিমুল
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি : দৈনিক ৩৬জুলাই
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় ডিএসবি কর্মকর্তা আহত হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চন্ডিপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির কারণে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশে উল্টে যায়। এতে উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ ও ইন্দুরকানী থানা ডিএসবি মো. অলিউর রহমান গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।