স্টাফ রিপোর্টার ঢাকা দৈনিক৩৬জুলাই
ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬ (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় কেউ কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক বহন কিংবা প্রদর্শন করতে পারবে না।
নগরবাসী ও সংশ্লিষ্ট সকলকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ডিএমপি।