মোঃ মোখলেছুর রহমান চৌধুরী দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি দৈনিক ৩৬ জুলাই
১০সদস্যের রাজনৈতিক পর্ষদের পাশাপাশি কেন্দ্রীয় কমিটি থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা আরও ৪১জন সদস্যের সমন্বয়ে মোট ৫১সদস্যের "এক্সিকিউটিভ কাউন্সিল" গঠিত হয়েছে।
রাজনৈতিক পর্ষদ ছাড়াও এক্সিকিউটিভ কাউন্সিলর যারা রয়েছেন তারা প্রত্যেকেই তাদের যোগ্যতা, দক্ষতা এবং কাজের মধ্য দিয়ে এই কাউন্সিলে নিজেদের জায়গা করে নিয়েছেন। আমরা বিশ্বাস করি তারাই আগামীর বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে উঠবেন।
তাই বাংলাদেশের সামনে এনসিপির এক্সিকিউটিভ কাউন্সিলের সেই সদস্যদের পর্যায়ক্রমে পরিচয় করিয়ে দিতে চাই।
প্রথম পর্ব:
১.সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, এনসিপি।
জেলা: নরসিংদী।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। দীর্ঘ সময় ধরে এনসিপির পলিসি মেকিং থেকে শুরু করে সংস্কার কার্যক্রম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
২. আব্দুল্লাহ আল আমিন , যুগ্ম সদস্য সচিব, এনসিপি। জেলা: নারায়ণগঞ্জ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছেন। মাঠের রাজনীতির সাথে রয়েছে দীর্ঘ পথচলা। এনসিপির সাংগঠনিক শক্তির অন্যতম সংগঠক। কাজ করে যাচ্ছেন নারায়ণগঞ্জ জেলার প্রতিটি প্রান্তে।
৩. S M Saif Mostafiz, যুগ্ম সদস্য সচিব, এনসিপি। জেলা: সিরাজগঞ্জ।
পড়াশোনা শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। দায়িত্ব পালন করছেন এনসিপির কোষাধক্ষ্য হিসেবে। মিডিয়াতে ধারালো যুক্তি দিয়ে প্রায়ই প্রতিপক্ষকে ঘায়েল করেন।
৪. Saleh Uddin Sifat ,যুগ্ম সদস্য সচিব, এনসিপি।
জেলা: ফেনী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছেন। রয়েছে ফ্যাসিস্ট বিরোধী সংগ্রামের দীর্ঘ লড়াই। এনসিপির দপ্তরের দায়িত্ব পালন করছেন নিষ্ঠার সাথে। পলিসি মেকিংয়েও রয়েছে গুরুত্বপূর্ণ মতামত।
৫. Mushfiq Us Salehin, যুগ্ম সদস্য সচিব, এনসিপি। জেলা: নোয়াখালী।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। বিতর্কিক হিসেবেও সুনাম কুড়িয়েছেন। এনসিপিতে মিডিয়া উইং সামলাচ্ছেন বেশ ভালোভাবেই।