ওসমান গনি
ধামইরহাট(নওগাঁ) প্রতিনিধিঃদৈনিক৩৬জুলাই
নওগাঁর ধামইরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে টিন অনুদান করা হয়েছে।
রবিবার (৩১ আগষ্ট) বিকেল ৫টায় উপজেলার ইসবপুর ইউনিয়নের ধুরইল গ্রামের ছয়ফর আলীর ছেলে মোঃ জাহিদুল ইসলামকে ২ বান্ডিল টিন, ৬ হাজার টাকার চেক, চাল, তেল সহ অন্যান্য শুকনা খাবার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোছাঃ জেসমিন আক্তার।
এসময় উপস্থিত ছিলেন,"প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনছুর আলী, উপজেলা বিএনপি'র সাঃ সম্পাদক আলহাজ্ব মোঃ হানজালা, নওগাঁ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন, গন্যমান্য ব্যাক্তিগনসহ প্রমূখ।"
উপজেলা সুত্রে জানা যায়, "গত ৩০ জুলাই শনিবার বৈদুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে মোঃ জাহিদুল ইসলামের ঘর-বাড়ির টিনের চালা সহ ১১ বান্ডিল টিন, কাঠ, বাঁশ, খাট, ২টি ডেক্সটপ কম্পিউটার, ১টি ল্যাপটপ ও অন্যান্য আসবাবপত্র মালামাল সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।"