হাসমত আলী, চুয়াডাঙ্গা প্রতিনিধি : দৈনিক৩৬জুলাই
চুয়াডাঙ্গার দামুড়হুদার দশমীপাড়ার শুকুর আলী ছেলে বাবু(২৪) মাথাভাঙ্গা নদীতে ডুবে মৃত্যু হয়েছে। আজ সোমবার (১ সেপ্টেম্বর ) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দামুড়হুদার দশমী পাড়ার শুকুর আলীর ছেলে বাবু প্রতিদিনের ন্যায় আজও বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া মাথাভাঙ্গা নদীতে দুপুর আড়াইটার দিকে নদীতে গোসল করতে নামে। নদীতে নামার পরপরই সে ডুবে যাই। স্থানীয়রা অনেক খুঁজাখুঁজি পর তাকে মৃত্যু অবস্থায় নদী থেকে উদ্ধার করে।
দামুড়হুদা মডেল থানার (তদন্ত) অফিসার হিমেল রানা জানান, যুবক বাবুর মৃত্যুর খবর আমরা পেয়েছি । বাড়ির পাশের মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। সে একজন মানসিক প্রতিবন্ধি এবং মৃগি রোগী।