শওকতুল ইসলাম
কক্সবাজার চকরিয়া প্রতিনিধি
বুধবার (৬ আগস্ট) সকালে ডুলাহাজারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশে বিশেষ তল্লাশি চৌকিতে দুই হাজার ইয়াবাসহ মোহাম্মদ সালমান খান (৩০) নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার সালমান খান কক্সবাজার পৌরসভার লাইট হাউস এলাকার নবী হোসেনের ছেলে বলে জানা যায়।
কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি মোটরসাইকেল আরোহীকে সন্দেহ মনে হলে থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় সালমানের কাঁধে ঝোলানো ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে তল্লাশি চৌকি বসানো হলে তল্লাশিতে সন্দেহজনক মনে হওয়ায় সালমান নামে এক যুবককে ইয়াবাসহ গ্রেপ্তার করে এবং তার মটর সাইকেল জব্দ করে চকরিয়া থানা পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
শফিকুল ইসলাম আরও জানান
মাদকের পুলিশ এ ধরনের অভিযান প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান জোরদার রয়েছে।