বাঙলা কলেজ প্রতিনিধি :মো:নাজমুল ইসলাম ছাকিব
২৯ জুলাই ২০২৫ —
জুলাই অভ্যুত্থান উপলক্ষে মানবতার স্পর্শ ফাউন্ডেশন-এর উদ্যোগে এবং সরকারি বাঙলা কলেজ ক্যাম্পাস টিম-এর সহযোগিতায় সরকারি বাঙলা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ৫ম ফ্রি মেডিকেল ক্যাম্প। সকাল ১০টা থেকে দুপুর ১:৩০টা পর্যন্ত চলা এই আয়োজনে প্রায় দুই শতাধিক মানুষ বিনামূল্যে নানাবিধ স্বাস্থ্যসেবা গ্রহণ গ্রহণের সুযোগ পান।
ক্যাম্পেইনে প্রদত্ত বিনামূল্যের সেবা সমূহ:
• রক্তের গ্রুপ নির্ণয়
• ডায়াবেটিস পরীক্ষা
• রক্তচাপ মাপা
• বিএমআই ও উচ্চতা পরিমাপ
• বিশেষজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ
• ডেন্টাল চেকআপ
*বিশেষজ্ঞ চিকিৎসক দল:*
• ডাঃ সাদিয়া শাহনাজ - ডেন্টাল সার্জন ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, BDS (DU), PGT (BSMMU), MPH (Dental), মনোয়ারা হাসপাতাল, ঢাকা
• ডাঃ মঞ্জুর আলম — ডেন্টাল সার্জন ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, BDS (DDC), MPH (NIPSOM), মনোয়ারা হাসপাতাল, ঢাকা
এছাড়াও মোঃ তানভীর আহমেদ সোহানের নেতৃত্বে ৪ সদস্যের একটি দল সার্বিকভাবে বিশেষজ্ঞ চিকিৎসক দলকে সহযোগিতা করেন।
বিশেষজ্ঞ পুষ্টিবিদ দল:
১. আমিনা শাহনাজ হাশমি - অর্গানাইজিং সেক্রেটারি, পুষ্টিবিদ ফাউন্ডেশন; নিউ পিসি ল্যাব লিমিটেড; পুষ্টিবিদ ও ডায়েট কনসালট্যান্ট, মিরপুর-১
২. নাইমা রুবি - মিডিয়া সেক্রেটারি, পুষ্টিবিদ ফাউন্ডেশন; ডায়েটিশিয়ান, ডায়েটেটিক ডিপার্টমেন্ট, SIBL ফাউন্ডেশন হাসপাতাল ও ডায়াগনোসিস সেন্টার; নিউরোজেন হেলথকেয়ার লিমিটেড
৩. সিরাজাম মুনিরা - পুষ্টিবিদ, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল; নিউট্রিশনিস্ট, স্মাইল ট্রেন, USA; ফাউন্ডার, Nutri learnBD
৪. শারমিন আহমেদ - পুষ্টি পরামর্শক, গ্লোবাল স্পেশালাইজড হাসপাতাল
অন্যান্য পুষ্টিবিদ: উর্মিলা জাহান রিতু, আনিকা তাহসিন বার্ণনা, মেহনাজ নুসরাত জেরিন
সহযোগিতা ও পার্টনারশিপ:
• অর্গানাইজিং পার্টনার: এইড ওয়েব ফাউন্ডেশন - এই পুরো ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাদের ভূমিকা ছিল অপরিসীম।
• হেলথ ও নিউট্রিশন পার্টনার: পুষ্টিবিদ ফাউন্ডেশন
• সার্বিক সহযোগিতা: লিও ক্লাব অব সরকারি বাঙলা কলেজ - মাঠ পর্যায়ে সরাসরি যুক্ত থেকে আয়োজনকে সফল করতে সহযোগিতা করেছে।
• লজিস্টিক পার্টনার: কালার সাইন, টি এস ট্রেডিং কর্পোরেশন
• ইভেন্ট পার্টনার: Custoin
• মিডিয়া পার্টনার: বাঙলা কলেজ সাংবাদিক সমিতি, দৈনিক জনপদ বার্তা
উল্লেখযোগ্য বক্তব্য:
সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ: “শিক্ষা শুধু বইয়ের জ্ঞান নয়, মানবিক দায়বদ্ধতা ও সামাজিক চেতনা গড়ে তোলে। ফ্রি মেডিকেল ক্যাম্পে শিক্ষার্থীরা সমাজসেবায় নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে, যা সরকারি বাঙলা কলেজের জন্য গর্বের বিষয়।”
মানবতার স্পর্শ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা: “মানবতার সৌন্দর্য তখনই ফুটে ওঠে, যখন আমরা একে অপরের পাশে দাঁড়াই। আজকের প্রতিটি হাসি আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছে।”
মানবতার স্পর্শ ফাউন্ডেশন প্রেসিডেন্টের বক্তব্য: “সত্যিকারের উন্নয়ন আসে ঐক্য থেকে। এই ফ্রি মেডিকেল ক্যাম্প ছিল মানবতার উৎসব, যেখানে স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা একসঙ্গে সমাজসেবা করেছে। এই ঐক্যই আমাদের ভবিষ্যতের শক্তি।”
বিশেষ ধন্যবাদ জানানো হয় কামরুন নাহার রিফা-কে, যিনি পরিকল্পনা, পার্টনার সংযুক্তি এবং সার্বিক পরামর্শ প্রদানে বিশেষ ভূমিকা পালন করেছেন।