নিজস্ব প্রতিবেদক | ২৬ জুলাই ২০২৫, ঢাকা
সাইনবোর্ড থেকে শনিআখরা আসার পথে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় বাবা ও তার শিশু সন্তান গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, অটোচালক সুজনের গাড়িতে মা-বাবা ও একটি শিশু সন্তান ছিলেন। দনিয়া কলেজের কাছাকাছি পৌঁছালে পেছন থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা রজনীগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস আচমকা ধাক্কা দেয় অটোটিকে।
ধাক্কা এতটাই শক্ত ছিল যে, বাবা মোঃ রাজীব এবং তার শিশু সন্তান রাস্তার মধ্যে ছিটকে পড়ে যান। আশপাশের মানুষ দ্রুত ছুটে এসে তাদের উদ্ধার করে নিকটবর্তী ডেসবাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, “বাসটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। কোনোভাবেই নিয়ন্ত্রণে ছিল না। এই জন্যই এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।”
বর্তমানে আহত দুইজনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অটোচালক সুজন ও বাকি যাত্রীরা তুলনামূলকভাবে কম আঘাত পেয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে এবং রজনীগন্ধা পরিবহনের চালকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
www.dayni36july.com