কাশেম হাওলাদার
বরগুনা প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই
বরগুনায় অনুষ্ঠিত হলো শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (এসইডিপি) স্কিমের আওতায় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রোববার ( ২১ জুলাই) সকাল ১১টায় বরগুনা জেলা স্কুলে। অনুষ্ঠানের আয়োজন করে জেলা শিক্ষা কার্যালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মতিউর রহমান এবং বরগুনা জেলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার এস এম সোহেল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষার্থী সুমাইয়া আক্তার, অভিভাবক মো. আহসান কবির ও মো. জাহাঙ্গীর হোসেন, এবং প্রধান শিক্ষক মো. নাজমুল ফারুক প্রমুখ।
বরগুনা সরকারি কলেজ থেকে ফারাহ মেহজাবিন নেসা, মো. মেহেদী হাসান, মো. সিফাত, নাজমুন নাহার নেসা, সিক্তা কর্মকার, আয়েশা বেগম, মো. নাসিরুল্লাহ ও স্নিগ্ধা। বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অদ্রিপা তাফালুম ও মোসা. সানজিদা। বরগুনা জেলা স্কুল থেকে মো. শাইমুজ্জামান, মো. শাহেদ আলম, সুবিরলীন। ডালভাঙ্গা বিএম মাধ্যমিক বিদ্যালয় থেকে মোসা. কুলসুম, সুমাইয়া আক্তার। গৌরীচন্না নস মাধ্যমিক বিদ্যালয় থেকে জয়চন্দ্র, সিয়াম, মো.তানজিল মিয়া। পূর্ব রায়ভোগ মাধ্যমিক বিদ্যালয় থেকে সৈয়দা সাহীফা ইসলাম। রোডপাড়া শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় থেকে তানভীর। তেতুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এনামুল ইসলাম। টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে সাজ্জাদ হোসেন তপু। দক্ষিণ লতাবাড়িয়া দাখিল মাদ্রাসা থেকে মীম ইয়া। টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট থেকে রোজী। বরগুনা দারুল উলুম নেসারিয়া কামিল মাদ্রাসা থেকে আখি আক্তার, শারমিন, সাদিয়া ইসলাম। পূর্ব গুদিঘাটা ছালেহিয়া কামিল মাদ্রাসা থেকে ওমর সানি, মাহফুজা মুন্নি, নাঈম হোসেন। ইঞ্জিনিয়ার সুলতানা সালেহ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে লাকি আক্তার, সিরাজুল ইসলাম, মোসা.মিম ও অপূর্ব।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং শিক্ষা ক্ষেত্রে এই ধরণের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
www.daynik36july.com