মনিরুল ইসলাম
প্রতিনিধি, লালমাই - সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা
আজ কুমিল্লা জেলার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের শেরপুর দক্ষিণপাড়া এলাকায় বাল্যবিবাহ সংঘটনের চেষ্টায় অভিযুক্ত এক অভিভাবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসনের তৎপর অভিযানে ওই ব্যক্তিকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একইসঙ্গে, মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিবাহ না দেওয়ার লিখিত মুচলেকা গ্রহণ করা হয়।
এই অভিযানে সহযোগিতা করেছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সংশ্লিষ্ট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এনায়েত উল্লাহ এবং লালমাই থানা পুলিশ।
প্রশাসনের এই উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে এবং আগামী দিনে বাল্যবিবাহ প্রতিরোধে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়েছে
www.daynik36july.com