"প্রীতি কবি
ওমায়ের আহমেদ শাওন
দেশের চলমান নিরাপত্তা ঝুঁকির পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন গণমাধ্যম বিশ্লেষক ও প্রীতি কবি ওমায়ের আহমেদ শাওন। তিনি বলেন, '২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও চাঁদাবাজি, খুন-ধর্ষণ প্রভৃতি ঘৃণ্য বর্বরোচিত অপরাধ গুলো থেমে নেই। সন্ত্রাসীরা বিগত সময়ে রাজনৈতিক ব্যানার ব্যবহার করে অপকর্ম চালিয়েছে। এখনও তারা রাজনৈতিক ব্যানার ব্যবহার করে সেসব অপকর্ম চালিয়ে যাচ্ছে।
মূলত, দেশে গণতন্ত্রের নামে মব জাস্টিস মানবতার জন্য হুমকিস্বরূপ। বিচারহীনতার জন্য দেশে অপরাধ চলমান বিভৎসতা তৈরি করে রেখেছে। সংবিধানের ধারা ও উপধারার আড়ালে অপরাধীরা খালাস পেয়ে যায়। ভিক্টিমরা "বিচারের বাণী নিভৃতে কাঁদে অবস্থা"।
তথ্য-প্রমাণ থাকার পরও আইনজীবীদের দালালিতে প্রকৃত আসামীরা মুক্ত হয়ে যায়। এসব ব্রিটিশ আইন প্রথার ভাঁওতাবাজি জনগণকে স্বস্তি দিচ্ছে না বলে তিনি মনে করেন।
উল্লেখ্য যে, ওমায়ের আহমেদ শাওন আজকের এক বিবৃতিতে জানান, "প্রকাশ্য হত্যার জন্য জনসম্মুখে ফাঁসির আইন চাই।"
প্রকাশ্য হত্যাকারীদের জনসম্মুখে ফাঁসির আইন ও বাস্তবায়ন নিশ্চিত হলে দেশ থেকে মব জাস্টিস ও হত্যাকান্ডের মতো নির্দয় অপরাধ গুলোর পূণরাবৃত্তি হবে না।
www.daynik36july.com