তারিখঃ ১২ জুলাই ২০২৫
প্রতিবেদকঃ মোঃ রফিকুল ইসলাম,
দোয়ারাবাজার, সুনামগঞ্জ | দৈনিক ৩৬ জুলাই
ঢাকা:
সাম্প্রতিক সময়ে সিসিটিভি ফুটেজে ধরা পড়া এক নৃশংস হত্যাকাণ্ড দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে রাজধানীর মিডফোর্ড হাসপাতালে। অভিযোগ উঠেছে—চাঁদা না দেওয়ায় যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন ও তার সহযোগীদের হাতে প্রাণ হারান এক ভাঙারী ব্যবসায়ী।
ভিডিওটি ভাইরাল হতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার (১২ জুলাই) রাত সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা রাজপথে নেমে আসেন।
তাদের কণ্ঠে ছিল একটাই শ্লোগান—
"আমার সোনার বাংলায়, চাঁদাবাজের ঠাই নাই!"
বক্তব্য ও দাবিঃ
আন্দোলনকারীরা বলেন,
"একজন সাধারণ ব্যবসায়ীর জীবনের কোনো নিরাপত্তা নেই? চাঁদাবাজদের হাতে এভাবে মানুষ খুন হবে, আর রাষ্ট্র চুপ থাকবে—তা হতে পারে না!"
তারা দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানান।
রাজপথে সাধারণ জনতাও শিক্ষার্থীদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
চার আসামি গ্রেফতারঃ
এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই অভিযুক্ত নয়নসহ সরাসরি জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে,
"এই মামলায় কোনও ছাড় দেয়া হবে না। দ্রুত চার্জশিট দেওয়া হবে।"
পটভূমিঃ
গত সপ্তাহে মিডফোর্ড হাসপাতালের পাশেই এক ভাঙারী ব্যবসায়ীকে দিনের আলোয় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, স্থানীয় প্রভাবশালী এক যুবদল নেতার নেতৃত্বে ঘটনার সূচনা হয়।
হত্যার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়।
পাঠকের মতামত জানান
এই ঘটনা সম্পর্কে আপনার মতামত জানাতে নিচের কমেন্ট বক্সে লিখুন অথবা আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন।
🔗 আরো পড়ুনঃ
Follow করুন আমাদের অফিশিয়াল পেজঃ
🔗 ফেসবুক: facebook.com/daynik36july
ওয়েবসাইট: www.daynik36july.com