মোঃ মোখলেছুর রহমান দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি
নিজেদের যুবদলের কর্মীরা নির্মমভাবে একজন ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে হত্যা করল— এটা বিএনপির সিনিয়র নেতার মুখেই স্বীকার হয়েছে।
তিনি বলেছেন, তাদের বহিষ্কার করা হয়েছে।
প্রশ্ন হলো, বহিষ্কার করলেই কি দায় শেষ?
যারা এই বর্বর মানুষগুলোকে লালন-পালন করেছে, উগ্র রাজনীতির শিক্ষা দিয়েছে,
যাদের প্রশ্রয়ে তারা এমন সাহস পেয়েছে রাজপথে হত্যার—
তাদের দায় কে নেবে?
আজ বিএনপি বলছে, “বহিষ্কার করেছি”, তবুও দায়ী করলে সেটা অপরাজনীতি।
কী আশ্চর্য! নিজের অপরাধ ঢাকতে এসে উল্টো দোষারোপ।
এটাই বিএনপির চিরাচরিত নোংরা রাজনীতি।
আমরা স্পষ্টভাবে বলি —
এই নির্মমতার দায় শুধু ওই দুইজন কর্মীর নয়,
এই দায় তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের,
এই দায় তাদের যারা তাদের প্রশ্রয় দিয়েছে,
এই দায় সেই রাজনীতির, যা হত্যা আর হুমকির মাধ্যমে ক্ষমতা পেতে চায়।
ইসলাম বলে:
"একজন নিরীহ মানুষকে হত্যা করা সমগ্র মানবজাতিকে হত্যা করার মতো পাপ।"
এই সন্ত্রাস শুধু বহিষ্কারে শেষ করা যাবে না— ইনসাফের মাধ্যমে শেষ করতে হবে।
বাংলাদেশ শান্তি চায়, সন্ত্রাস নয়।
জনগণ ইনসাফ চায়, অপরাজনীতি নয়।
ইসলামী শান্তিপূর্ণ নেতৃত্বই পারে এ জাতিকে এই বর্বরতা থেকে মুক্ত করতে।
www.daynik36july.com