তারেক রহমানের সঙ্গে ঈদ উদযাপনে লন্ডনের উদ্দেশে রওয়ানা ডা. জুবাইদা রহমান
🗓 বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
🕙 সর্বশেষ আপডেট: সকাল ১১:৩০
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আজ বৃহস্পতিবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। ঈদুল আজহা উপলক্ষে স্বামী ও একমাত্র কন্যার সঙ্গে উৎসব পালন করতেই তিনি লন্ডন যাচ্ছেন।
আজ সকাল ১১টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওয়ানা দেন তিনি। এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন ডা. জুবাইদা।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি এবারের ঈদুল আজহা তারেক রহমান ও কন্যা জাইমা রহমানের সঙ্গে লন্ডনের পারিবারিক আবাসস্থলেই উদযাপন করবেন।
এ নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আবেগ ও আলোড়ন লক্ষ করা গেছে। অনেকেই মনে করছেন, ঈদ পরবর্তী সময়ে দলের রাজনীতিতেও কিছু গতি আসতে পারে—যদিও এ বিষয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো আসেনি।
👉 আরও আপডেট পেতে চোখ রাখুন: www.daynik36july.com
📲 আমাদের ফেসবুক পেজেও যুক্ত থাকুন: facebook.com/daynik36july