প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ১০:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২৫, ১০:২৪ এ.এম
লাইভ শেখ হাসিনার বিরুদ্ধে গ্ৰেফতারি পরোয়ানা ট্রাইব্যুনালের পাঁচ অভিযোগ রাষ্ট্রপক্ষের
লাইভ,শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ট্রাইব্যুনালের, পাঁচ অভিযোগ রাষ্ট্রপক্ষের
জুলাই- অগাস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন টিম। অন্যদিকে, আজ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
সরাসরি কভারেজ
হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল, গ্রেফতারি পরোয়ানা জারি
ছবির উৎস,Getty Images
জুলাই অগাস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে তিন জনের বিরুদ্ধে দেওয়া অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এর মধ্যে দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হলো।
সেইসাথে শেখ হাসিনা ও আরেক অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলাটিতে তিনজন অভিযুক্তের মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার রয়েছেন।