বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অঙ্গসংগঠন হিসেবে ১০ নংকুতুবা ইউনিয়ন শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৪ মে ২০২৫) বোরহানউদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ লিটন সিকদার ও সাধারণ সম্পাদক মোঃ আতিফ আসলাম রুবেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে মোঃ হারুন ফরাজীকে সভাপতি এবং মোঃ সোহরাব হোসেনকে সাধারণ সম্পাদক করে ৬, সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করা হয়েছে।এবং ৩০,দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে উপজেলা নেতৃবৃন্দের কাছে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। তারা বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে।
কমিটির সভাপতি মোঃ হারুন ফরাজী বলেন, “দলকে সংগঠিত করতে আমরা নিরলসভাবে কাজ করবো। দলের আদর্শ ও নেতৃত্বকে সামনে রেখে কুতুবা ইউনিয়নে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করা হবে।”
সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন বলেন, “নতুন দায়িত্ব পেয়েছি, এটা আমাদের জন্য যেমন সম্মানের, তেমনি দায়িত্বশীলতার। আমরা স্বেচ্ছাসেবক দলের গঠনতন্ত্র মেনে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সক্রিয় কমিটি গঠন করবো এবং নেতাকর্মীদের পাশে থাকবো।”
উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে নতুন কমিটিকে অভিনন্দন জানানো হয় এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয় এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে আরো সক্রিয় হওয়ার আহব্বান জানানো হয়।